ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক মনির

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সীমান্তঘেঁষা পানিহাটা মিশন সংলগ্নে তারানী মাঠে গোপন ব্যালটে ভোটগ্রহণের মধ্য দিয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলো নালিতাবাড়ী প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির।

এর আগে সকালে উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাবের ৩২তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনের কার্যক্রম শেষ হয় বিকেলে। এরপর ক্রীড়ানুষ্ঠান শেষে প্রেসক্লাবের তিন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রেসক্লাবের ২৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক পদে সময়ের আলো জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে দ্বিতীয়বারের মতো বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু ও দ্বিতীয় বারের মিতো সহসভাপতি পদে দৈনিক মানবজমিন প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি জাফর আহম্মেদ, অর্থ সম্পাদক পদে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও গত কমিটির কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক পদে দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মোজাহিদুল ইসলাম উজ্জল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো দৈনিক খবর প্রতিনিধি মুঞ্জুরুল আহসান এবং কল্যাণ তহবিল সম্পাদক পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩ জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে কার্যনির্বাহী পরিষদের ৩ জন সদস্য পরবর্তীতে মনোনীত করার কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!