ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধারের দুটি কবিতা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

১. কুছের ছুরি

Shamol Bangla Ads

বন্ধুর বাঁকা পথে
ছিলাম সর্বদা বন্ধুর পাশে,
শুনতে হয়েছে কতো কথা
শুনেছি, ‘পস্তাবে নিজেই পাছে’।

সময়ের বিবর্তনে বন্ধুকেই দেখি এখন
ফণা তুলে সটান- কুছ কাটে কুছের ছুরি,
ভুলেই ছিলাম-বন্ধু আমার ঘাতক-দালালের দোসর
কালের এক সুখ ঘাতক-শয়তানের আছাড়ি।
(১৯/০২/২৪ ইং)

Shamol Bangla Ads

২. কষ্টের কাহন

কষ্ট আছে নদীর
কষ্ট আছে বৃক্ষের
কষ্ট আছে রাতের
কষ্ট আছে আকাশের
কষ্ট আছে জমিনের
যেমন আছে মানুষের।

নদীর কষ্ট শুকিয়ে জল,
বৃক্ষের কষ্ট পাতা ঝরার ফল।
আকাশের কষ্ট মেঘে ঢাকলে তারা,
জমিনের কষ্ট আকাশ বুকে নেমে দেয় না ধরা।
রাতের কষ্ট ডুবে গেলে চাঁদ,
মানুষের কষ্ট আপনই যখন যন্ত্রণার ফাঁদ।
(২০/০২/২৪ ইং)

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!