ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৮:৪৮ অপরাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৩ দশমিক ০৭ কিঃ মিঃ রাস্ত পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের এমপি  আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার এ কাজের উদ্বোধন করেন। তিনি ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে ধামইরহাটের ফতেপুর প্রাথমিক বিদ্যালয় থেকে চকবদন আর এন্ড এইচটি রাস্তার ১ কিঃ মিঃ সড়ক,  ফার্শিপাড়া থেকে বেলঘরিয়া রাস্তার ১ কিঃ মিঃ জোতওসমান থেকে জোতওসমান রাস্তার ১ কিঃ মিঃ ও আগ্রাদ্বিগুন ইউপি থেকে রসপুর রাস্তার ৭০০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে  ফার্শিপাড়া বজারে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন, ‘বিগত সরকারের সময়ের তুলনায় বর্তমানে ব্যাপক উন্নয়ন হয়েছে।’ তিনি কৃষকদের পানির দরে সার পাওয়া এবং বিদ্যুৎ ব্যাপক সরবরাহের কথা উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন,  ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি একরামুল হক, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, ক্বারী আঃ জলিল, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, আবু বক্কর, ওসমান গনী, মতিয়ার রহমান মতি, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু প্রমুখ। উপজেলা প্রকৌশলী জানান,  রাস্তাগুলি নির্মান কাজ সমাপ্ত হলে এলাকার অগনিত মানুষ সুফল ভোগ করবে।

Need Ads
error: কপি হবে না!