ads

সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীর তেঁতুলতলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আহত সিএনজিচালক বিল্লাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারান যান তিনি। সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন ঝিনাইগাতী উপজেলার শালদার মাইদুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

এর আগে রবিবার সকাল ৮টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে পানভর্তি একটি ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলম নামের এক কাঠ ব্যবসায়ী মারা যান।

এতে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেনসহ দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ময়ৃনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার রাতে আবুল হাশেমের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!