ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে মুসলিম হ্যান্ডস বাংলাদেশের নলকূপ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৩ ১:৪১ অপরাহ্ণ

Picture Muslim 29.12.13কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংগঠন মুসলিম হ্যান্ডস বাংলাদেশের উদ্যোগে ৮টি গভীর নলকূপ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সংস্থাটির হিসাব কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন জানান, ১৯৯৫ সালে স্থাপিত আন্তর্জাতিক বেসরকাররী উন্নয়ন সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র অতি দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র অতি দরিদ্র ৮টি পরিবারের ১২০ জন উপকারভোগী সদস্যদের মাঝে কলের গোড়া পাকাসহ বিনামূল্যে এ নলকূপ বিতরণ করা হয়। উপকারভোগীরা হচ্ছেন- উপজেলার পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের আতাউর রহমান, শাহাব উদ্দিন, দড়িসোম গ্রামের হোসনেআরা বেগম, বালীগাঁও গ্রামের মেহেরুননেছা, তুমলিয়া ইউনিয়ননের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মোক্তার হোসেন, চুয়ারীয়াখোলা গ্রামের লক্ষণ চন্দ্র শীল, বক্তারপুর ইউনিয়ননের ব্রা²নগাঁও গ্রামের মাহমুদা বেগম ও বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের জাকির হোসেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!