শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে-২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দের আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে ১৮১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় ওই শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান নবেশ খকশী, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুণ চন্দ্র কোচ, কার্যকরী সদস্য প্রমুলন সাংমা, লিও কুবি, লিও চিশিম, নন্দলাল বর্মন প্রমুখ।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে -২০২৩/২৪ অর্থ বছরে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি প্রাথমিকে ৮০ জনকে, শিক্ষাবৃত্তি মাধ্যমিকে ৫৫ জনকে, শিক্ষাবৃত্তি উচ্চ মাধ্যমিকে ২৬ জনকে, ও ২০ জনকে বাইসাইকেলসহ সর্বমোট ১৮১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৯ লাখ ৫৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।




