ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে আ.আলিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৮:০০ অপরাহ্ণ

29-12-13 NANDIGRAM Bনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আ. আলিম (২৫) হত্যাকারীদের বিচারের দাবিতে ২৮ ডিসেম্বর বেলা ২টায় নন্দীগ্রাম প্রেস ক্লাব চত্বরে এলাকাবাসী মানববন্ধন করেছে।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর উপজেলার গোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবুর সাথে একই গ্রামের আক্কাস আলীর কাজের লোক শহিদুল ইসলামের সাথে বিতর্কের জেরধরে সংঘর্ষের ঘটনায় আ.আলিম সহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আ.আলিমের আবস্থা আশঙ্কা জনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর তাকে ঢাকা থেকে আবারো  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২৭ শে ডিসেম্বর রাতে মারা যায়। এরপর তার মৃত দেহের ময়না তদন্ত করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী ফজলুর রহমান গংদের শাস্তির দাবি করেছে।

Need Ads
error: কপি হবে না!