মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৭১ শতাংশ। জেলার ৭টি উপজেলার ১৯টি কেন্দ্রে মোট ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৪০৯ জন এবং ছাত্রী ১১ হাজার ৭৫৮ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭০ জন। রোববার আনুষ্ঠানিক ভাবে আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরসহ অন্যান্য প্রধান শিক্ষকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) হাসিনা ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, এনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।




