ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেড়ামারায় বিএনপি অফিস ভাংচুর : প্রতিবাদে শনিবার অর্ধদিবস হরতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৪:২২ অপরাহ্ণ

Bheramara- bnp Photo-কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে দূর্বত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা শহরের ফুড গোডাউন মোড় এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত না থাকায় হতাহত বা কোন ধরনের সংর্ঘষের ঘটনা ঘটেনি। এঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে উপজেলা বিএনপি শুক্রবার সকালে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ও বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সাংসদ, অধ্যাপক শহিদুল ইসলাম জানান, ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা রাত সাড়ে নয়টার দিকে দলীয় কার্যালয়ে প্রবেশ করে তান্ডব চালায়। এ সময় ৩ রাউন্ড গুলি বর্ষণ করে টেলিভিশন ও চেয়ার-টেবিল ভাংচুর করে। এর প্রতিবাদে শনিবার অর্ধ দিবস হরতাল কর্মসূচী পালন করা হবে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
তবে বিএনপি এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে। ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম ভেড়ামারার বিএনপি অফিস ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা বিএনপি অফিসে ভাংচুর করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনাটি ব্যক্তিগত কোন্দলের জেরই পরে রাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে জানতে পেরেছি। তবে কোন গুলি বর্ষণ ও বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেনি বলে জানা তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!