ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের জানমালের ক্ষতি হলে বসে থাকবেন না : যোগাযোগমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৩:৪৯ অপরাহ্ণ

obaidul-kader-new_0শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রবিবার নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে কঠোর অবস্থানে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা গায়ে পড়ে উসকানি দেবেন না। যদি জনগণের জানমালের ক্ষতি হয় তাহলে বসে থাকবেন না। তিনি ২৮ ডিসেম্বর শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় ওই কথা বলেন।
এসময় তিনি কাদের বলেন, বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা গণতন্ত্রের সঙ্গে হাস্যকর রসিকতা। তিনি বলেন, আমরা রবিবার রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ঢাকার সব পথে পাহারায় থাকব। তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তারা প্রথম ভুল করেছে সংবিধান সংশোধন কমিটিতে না এসে। আর দ্বিতীয় ভুল করেছে প্রধানমন্ত্রীর ফোনালাপে সাড়া না দিয়ে।
যোগাযোগমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-নাশকতা প্রতিরোধে এই নির্বাচন আমাদের করতেই হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে সংলাপ ও সমঝোতা হলে আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!