শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়কের পোড়াগড় এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রোমান ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা গ্রামের আব্দুল হকের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে সাড়ে ৯ টার দিকে ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়কের পোড়াগড় এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অবস্থায় মোটর সাইকেল চালক রুমান মিয়াকে (২৩) শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ জানান।




