ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩৪৭
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজহারুল হক,গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সোমবার বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে আব্দুল গফুরের (৫৭) মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। নিহতের বাড়ি বারবাড়িয়া ইউনিয়নের সূবর্নপুর গ্রামে।

Shamol Bangla Ads

জানা যায়, গত রোববার বিকেলে আব্দুল গফুর গোসল করার জন্য ব্রহ্মপুএ নদে নামে। স্রোতের টানে সে পানিতে ডুবে যায়। সোমবার বিকেল ৩টার দিকে সালটিয়া ইউনিয়নের রৌহা খেয়াঘাট এলাকা থেকে নিহতের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

গফরগাঁওয়ে ছাত্রলীগ সম্পাদক আটক, মুচলেকা দিয়ে মুক্তি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলকে গতকাল সোমবার দুপুরে আটক করে গফরগাঁও থানা পুলিশ। পরে আ’লীগ-ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে মুক্তি মিলে ওই নেতার।
জানা যায়, পৌরসভার ইমামবাড়ি এলাকায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল নামে একজনকে আটক করে পুলিশ। পরে জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলকে আটক করে গফরগাঁও থানায় নিয়ে আসে পুলিশ। পরে স্থানীয় এমপির এপিএস মাসুদ হোসেন সোহেল, গফরগাঁও ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শামছুল আলম খোকনসহ আ’লীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মুচলেকা দিয়ে মুক্তি পায় ওই ছাত্রলীগ নেতা।
এ ব্যাপারে আটক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম মন্ডল বলেন, একটি মোবাইলের ঘটনাকে কেন্দ্র সামান্য ভুল বোঝাবুঝি হলেও এখন তা ঠিক হয়ে গেছে।
গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উপরের নির্দেশে ছাত্রলীগের সাধারন সম্পাদককে থানায় ডেকে আনা হয়। ঘন্টা খানেক কথা শেষে আইন অনুযায়ী মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপুরে রাস্তার দাবীতে মানববন্ধন পরবর্তী সংবাদ ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসন ও…