শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী পৌরশহরের এপিপিআই ৬টি কক্ষে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর, সকাল ১০টায় ১ম পর্বের কর্মশালা অনুষ্ঠিত হয়ে বিকাল ৫ টায় সমাপ্ত হয়। কর্মশালা পরিদর্শন করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। পরিদর্শন কালে উপজেলা নির্বাচন অফিসার এ কে এম জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আলী শেখ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও ট্রেইনার মোশারফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রউফ, রিটানিং অফিসারের সজ্ঞে ছিলেন। প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ ৬১৮ জন কর্মকর্তাকে ৫ জন কর্মকর্তা যথাক্রমে-জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান, শেরপুর সদর নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, নালিতাবাড়ী নির্বাচন অফিসার মুক্তার হোসেন, নকলা নির্বাচন অফিসার-মাকসুদ আলম, ঝিনাইগাতী নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও প্রকৌশলী বিলাল হোসেন নির্বাচন কমিশন বিধিমালা তথা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ম্যানুয়েল ও পোলিং অফিসারদের নির্দেশিকার বিধিবিধানের ব্যাখ্যা-নির্দেশনা সম্পর্কিত গাইড লাইন প্রধান করেন। অফিসার ইন চার্জ কর্মকর্তাদের উদ্যেশে বলেন-সরকারী দায়িত্ব পালন কালে কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ সার্বিক নিরাপত্তার বিধান নিশ্চিত করবে। নির্বাহী কর্মকর্তা বলেন-নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্ব নির্বাচন সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভাবে পালন করে সুষ্টু, অবাধ ও সাংবিধানিক গ্রহণযোগ্য নির্বাচন জনগনকে উপহার দিয়ে গণতন্ত্রের মর্যাদাকে সমুন্নত রাখার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সুষ্টু নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহীনি মোতায়েন থাকবে হেতু কর্মকর্তারা অভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবে। এ ব্যাপারে কাহারও কোন প্রকার সংশয় থাকার কারন নেই। জেলা নির্বাচন অফিসারও এই মন্তব্যে এক মত পোষণ করেন। নির্বাচন সুষ্টু ও গ্রহণ যোগ্য হয়ে জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন হউক এমন প্রত্যাশা সকল প্রতিদ্বন্দী প্রার্থী ও সচেতন নাগরিকদের।




