পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নৃতাত্বিক জনগোষ্ঠির জাতিসত্বা মুক্তি সংগ্রাম পরিষদ শালগ্রাম এর আয়োজনে শালডাঙ্গা আদিবাসী যুব শিক্ষা উন্নয়ন ক্লাবের সহযোগীতায় বড় দিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণপুর শালডাঙ্গা গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় নৃতাত্বিক জনগোষ্ঠির বিজয় টপ্প এর সভাপতিত্বে নৃতাত্বিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নের উপর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু। প্রধান অতিথি এসময় বড় দিনের শুভেচ্ছা জানিয়ে নৃতাত্বিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, মাদক থেকে বেরিয়ে এসে পরিপূর্ন জীবন চলার পথে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতির কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসাহাক হোসেন, জাতিসত্বা মুক্তি সংগ্রাম পরিষদের জেলা প্রতিনিধি গুলু মুর্মু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু, বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, জাতিসত্বা মুক্তি সংগ্রাম পরিষদ পত্নীতলা থানার সভাপতি ইলিয়াস মুর্মু, সাইদুর রহমান, ভোলা লরেঞ্চ কর্কটা, সুকুমার খয়া প্রমূখ। আলোচনা সভা শেষে নৃতাত্বিক জনগোষ্ঠির কৃষ্টিকালচার তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




