বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুর সোয়া ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কেউ হতাহত হননি। হঠাৎ করে বিমানটি বাশঁবাগানে পড়ে যায় বলে জানান বড়মহর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম।
বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।




