ads

রবিবার , ১১ আগস্ট ২০১৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে দুস্কৃতিকারীদের ছুড়া পাথরের আঘাতে নারী প্রকৌশলী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১১, ২০১৩ ১:১৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় ১০ আগস্ট শনিবার রাতে চলন্ত ট্রেনের বাইরে থেকে ছোঁড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৭) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। প্রীতি স্বপরিবারে ট্রেনে করে ওইদিন চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক দূর্ঘটনায়  প্রাণ হারান।
জানা গেছে, প্রীতি দাশ, তার স্বামী মিন্টু দাশ ও তার বন্ধু বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং আরও এক বন্ধুসহ মোট ৪জন মিলে রাত ১১টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে তূর্ণা নিশিথা ট্রেনে উঠেন।
আবদুল্লাহ আল মামুন জানান, ট্রেনটি কিছুটা ধীরগতিতে চলছিল। সেটি সাড়ে ১১টার দিকে ভাটিয়ারির ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছানোর পর বাইরে থেকে কে বা কারা জানালা বরাবর উপর্যুপরি পাথর ছুড়তে থাকে। এতে প্রীতি দাশের সিটের পাশের জানালা ভেঙ্গে তার মাথার পেছনে পাথরের আঘাত লাগে। পাথরের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যান প্রীতি দাশ। এসময় ট্রেন থামিয়ে প্রীতি দাশ ও তার স্বামীসহ ৪জনকে সীতাকুন্ড স্টেশনে নামিয়ে দেয়া হয়। গুরুতর আহত প্রীতি দাশকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর লাশ স্বামীর সম্মতিতে ময়নাতদন্ত ছাড়া তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জামতলা বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রীতি দাশের শেষকৃত্য সম্পন্ন হয়।
এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Need Ads
error: কপি হবে না!