গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। পরে বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের জন্য। পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রাখা পরিদর্শন বইতে সই করেন।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




