মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে লাইট হাউসের ইজলাস প্রকল্পের উদ্যোগে উপজেলার হাতুর ইউনিয়নের গাহলী বাজার মোড়ে সচেতনতা মূলক পথনাটক নতুন আলো প্রদর্শনের আয়োজন করা হয়। বুধবার বগুড়া নাট্যদলের পরিচালনায় অনুষ্ঠিত পথনাটকে নারী নির্যাতন, যৌতুক, বহুবিবাহ ও গ্রাম আদালতের করণীয় বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতুড় ইউপি চেয়ারম্যান আকবর আলী, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কোঅর্ডিনেটর আব্দুল কাফি ও ভলান্টিয়ার আতাউর রহমান প্রমুখ। এদিন বিকেলে একই ইউনিয়নের সমাসপুর গ্রামে অনুরুপ পথনাটক প্রদর্শন করা হয়।




