ads

শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

খবর টি পড়েছেন : ৩৪০
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১২৯ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভাগের, ৮ জন রাজশাহী বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছিল ১৯৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ১৮০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ আগামী মাসে বিদ্যুৎ সরবরাহে আরও উন্নতি হবে: বিদ্যুৎ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads