ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের ভারতে চলন্ত গাড়িতে গণধর্ষণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৮:৩৮ অপরাহ্ণ

rape 5শ্যামলবাংলা ডেস্ক : ফের ভারতে চলন্ত গাড়ীতে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ২২ ডিসেম্বর রবিবার রাতে ফুটপাথবাসী ১৩ বছরের ওই কিশোরীকে কলকাতার পার্ক স্ট্রিট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর ট্যাক্সির চালকসহ ৩ ব্যক্তি রাতভর ধর্ষণ করে তাকে। ওই ঘটনায় পুলিশ মূল অভিয্ক্তুকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে মঙ্গলবার কলকাতার একটি আদালত ধর্ষিতা কিশোরীকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিটের কাছের ফুটপাতে থাকত সেই কিশোরী। শীত থেকে রক্ষা করতে কয়েক দিন আগে মা তাকে বেসরকারি সংস্থা পরিচালিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠায়। ওই আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মো. আনোয়ার নামে এক ব্যক্তি ওই কিশোরীকে থামিয়ে খাবার দেয় এবং বড়দিনের আরও উপহার দেওয়ার লোভ দেখিয়ে অপেক্ষা করতে বলে। এরপর পূর্ব থেকে ঠিক করে রাখা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর অন্য দু’জনের সাথে ট্যাক্সির চালকও তাকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করে কিশোরী।
এদিকে চলন্ত গাড়ীতে দফায় দফায় গণধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে খোদ ভারতে।

Need Ads
error: কপি হবে না!