ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিঠাপুকুরের বৃদ্ধা পিয়ারি ফিরে যেতে চায় সন্তানদের কাছে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৫:৫৫ অপরাহ্ণ

adamdighi-25-12-13আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  আদমদীঘিতে প্রায় ৪ দিন যাবত পথ হারা হয়ে ভবঘুরে হিসাবে রয়েছে পিয়ারি নামের ৫৭ বছর বয়সের এক দরিদ্র বৃদ্ধা। সে এখন তার সন্তানদেন নিকট ফিরে যেতে চায়। কিন্তু বাড়ীতে যাবার রাস্তার কোন কুল কিনারা না পেয়ে পথে পথে রাত দিন যাপন করছে। বৃদ্ধা পিয়ারি জানান তার বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। তার ২ ছেলে ফারুক ও ফুয়াদ এবং ১ মেয়ে হারিছে বেগম রয়েছে। স্বামী মারা যায় বেশ কিছু দিন আগে। পিয়ারি জানান ৫ মাস পূর্বে বাড়ী থেকে আত্মীয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে যাবার পথে দিক হারিয়ে পায়ে হেটে বগুড়া হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করার পর গত ৪ দিন যাবত বগুড়ার আদমদীঘিতে আসে। তার কাছে কোন টাকা পয়সা নেই, নেই কোন খাবার মানুষদের দেয়া খাবার খেয়ে জীবন যাপন করছে। গতকাল বুধবার বিকেলে আদমদীঘিতে এ প্রতিনিধির কাছে তার করুন কাহিনীর বর্ননা দিয়ে ফিরে যেতে চায় তার ছেলে মেয়ের নিকট। সে বর্তমানে আদমদীঘি উপজেলা চত্তরের মার্কেটের সামনে রয়েছে। তার সন্তাদের মোবাইল নং ০১৮২৮-১১৪৩৭০ যোগাযোগ করতে আহবান করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!