বেতাগী(বরগুনা)সংবাদদাতা : বরগুনার বেতাগীতে কাবিল আকন খালের মাছ অবৈধ ভাবে ধরে বিক্রি করার অভিযোগ পাওয়াগেছে।
জানাগেছে, উপজেলার মৎস সম্পদের অন্যতম ভান্ডার হোসনাাদ ইউনিয়নের প্রায় ৭০ একর জমি বেষ্টিত কাবিল আকন খালে বছরের পর বছর ধরে উপকারভোগিরা লীজ নিয়ে কখনো স্থানীয় প্রশাসনের মহানুভবতায় মাছ শিকার করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করে আসছে কিন্ত পরিতাপের বিষয় এ বছর উপকারভোগিদের বঞ্চিত করে অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনে ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের যোগসাজসে খালের মাছ অবৈধ ভাবে ধরে তা বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা।
এতে প্রায় ৩ শতাধিক উপকারভোগিদের মাঝে চরম,হতাশা ও ক্ষোভের সৃস্টি হয়েছে। বিক্রি লব্ধ মাছের লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে আত্মসাৎ হচ্ছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অভিযোগকারিরা।তারা জানান,খালটির আগাছা পরিস্কার ও মাছ ধরার জন্য লীজের টাকা জমাদানে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বারং বার ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছেননা বরং তাদেরকে কৌশলগত ভাবে মাছ ধরার সুযোগ না দিয়ে হয়রানি করা হচ্ছে। স্থানীয় উপকারভোগিদের পক্ষ থেকে তদন্ত পুর্বক প্রতিকার পাওয়ার জন্য বরগুনা জেলা প্রশাসকের নিকট লিখিত দাবি করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন,খালটির আগাছা পরিস্কার ও মাছ ধরার জন্য উপকারভোগিদের এখনো প্রস্তাব দেওয়া হয়েছে।কিন্ত তাদের খামখেয়াণিপনা ও অসৌজন্য মুলক আচরনের কারনে বঞ্চিত হচ্ছে।




