ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় উপজেলা চেয়ারম্যানের পুত্রসহ প্রায় অর্ধশত গ্রেফতার কঠোর অবস্থানে সরকার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ১২:৩৭ অপরাহ্ণ
বগুড়ায় উপজেলা চেয়ারম্যানের পুত্রসহ প্রায় অর্ধশত গ্রেফতার কঠোর অবস্থানে সরকার

এস.গুলবাগী, বগুড়া : দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের চলমান অস্থিরতায় বিরোধী দলের ডাকা ৫ম বারের মত অবরোধের শেষ দিনে ভাংচুর,অগ্নি সংদযোগসহ নানা প্রকার ধ্বংশাত্বক কর্ম কান্ডে জড়িত থাকার অভিযোগে যৌথবাহীনি গতকাল বগুড়ার শাজাহানপুর উপজেলা চেয়ারম্যানের পুত্র সহ সারা জেলায় মোট ৪১জনকে আটক করেছে। উলে¬খ্য যে,বিশ্বরোডে যানবাহ চলাচলের জন্য যৌথ বাহিনী সহ সেনা মোতায়ান থাকার পরও গাড়ী ভাংচুর সহ অগ্নি সংযোগ অব্যহত থাকলে প্রশাসন ধরপাকড় শুরু করে।

Shamol Bangla Ads

পুলিশ সুত্রে জানাগেছে ২৪ ডিসেঃ ভোর বেলা থেকে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলীর পুত্র রেজওয়ান নবীসহ ঐ ৪১ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারের প্রতিবাদে ১৮দলের নেতাকর্মীরা গতকাল মাঝিড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় । অপরদিকে সেনাবাহিনীর সহায়তায় কিছু পণ্য বোঝাই ট্রাক পারাপারের চেষ্টা করে। বিশেষ সুত্রে জানা গেছে অবরোধকারীদের নিত্যনতুন কৌশলের কাছে মার খাচ্ছে জোর করে গাড়ী চালানোর সিদ্ধান্ত। অবরোধকারীদের রোষানলে পুড়ে ছাই হয়েছে অনেক যানবাহন। ভাংচুরের শিকার হয়েছ অসংখ্য ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের গাড়ী। রাস্তায় পুঁতে রাখা ‘আজব কাঁটা’য় চাকা ফুটো হয়ে অকেজো হয়েছে অনেক যানবাহন। পুলিশের গাড়ীও অবরোধকারীদের পাতা ফাঁদে আটকা পড়ার খবর পাওয়া গেছে।

এদিকে, অবরোধের শেষ দিনে গতকাল মঙ্গলবার সকালে জনজীবনকে বিপর্য¯ত করে শহরের মাটিডালি বিমান মোড়ে ১৮ দলের সমাবেশে নেতাকর্মীরা সমাবেত হয়। সমাবেশে যোগ দিতে জামিল নগর থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিল বের হয়। জেলা জামায়াতের নায়েবে আমির  আলমগীর হুসাইন, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আবিদুর রহমান, শহর আমির অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ জামায়াত-শিবির কর্মিরা মিছিলে অংশগ্রহন করেন। পরে মিছিলটি মাটিডালিতে ১৮ দলের সমাবেশে যোগ দেয়। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন । জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হুসাইন, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইঞ্জিঃ মোস্তফা আলী মুকুল এমপি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আবিদুর রহমান, শহর আমির অধ্যাপক  আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি রেজাউল করিম প্রমূখ।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জামায়াত শিবিরের নেতাকর্মী এবং অন্যরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মী সমর্থক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান, যানবাহনে অগ্নি সংযোগ, ভাংচুর ছাড়াও বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে।

Need Ads
error: কপি হবে না!