ads

শনিবার , ৬ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জবি ছাত্রলীগের সম্মেলন ২০ জুলাই

খবর টি পড়েছেন : ১৮৫
জবি ছাত্রলীগের সম্মেলন ২০ জুলাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির সম্মেলন আগামী ২০ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। ৬ জুলাই শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করা হয়। ওই সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ আশরাফুল ইসলাম টিটনকে আহ্বায়ক করে ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন, সৈয়দ শাকিল, ইব্রাহিম ফারাজী, হোসনে মোবারক রিসাত, মো. নাজমুল আলম, নাহিদ পারভেজ, আল-আমিন শেখ, তারেক আজিজ।

Shamol Bangla Ads

এছাড়া সদস্যরা হলেন, শেখ মেহেদী হাসান, নুরুল আফসার, শরিফুল ইসলাম, আনিসুর রহমান, তানজিনা শিমু, আক্তার হোসেন, আসাদুল্লাহ আসাদ, আসাদুজ্জামান আসাদ, আদম সাইফুল্লাহ, প্রসেনজিৎ কর্মকার, মাহমুদ হাসান পারভেজ ও ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রেমকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় শাখা সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ জবি শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে। কেন্দ্রের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদধারী নেতারা নিজেদের অবস্থান জানিয়ে মহড়া দিতে থাকে।

গত ১৮ ফেব্রুয়ারি আবারও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এতে সাংবাদিকসহ ৪০ জন আহত হয়। পরে ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু :স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads