ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে শেরপুরের যুবকের মৃত্যু

মো. শাহ জামাল, জামালপুর
জুলাই ১৩, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

বিয়ের ৫ দিনের মাথায় জামালপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান (২৮) নামের সাবেক এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। ১২ জুলাই বুধবার সকালে উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। গত শুক্রবার তাঁর বিয়ে হয়। বিয়ের ৫ দিনের মাথায় তাঁর মৃত্যুতে পুরো পরিবার বিপর্যস্ত।

Shamol Bangla Ads

জিআরপি থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ছয়টার দিকে জামালপুরে চাকরির একটি সাক্ষাৎকার দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ছানোয়ার। এরপর জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর লাশ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যায়। দুপুরে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পেয়ে থানায় যান।

নিহত ব্যক্তির চাচা মো. আলামিন মণ্ডল বলেন, ছানোয়ার ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৯ সালের দিকে অসুস্থতার কারণে চাকরি থেকে অবসর নেন। এর পর থেকে গ্রামের বাড়িতেই থাকতেন। স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। গত শুক্রবার পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। নতুন স্ত্রীকে সকালে বাসায় রেখে ছানোয়ার জামালপুরে যান। এমন মৃত্যুতে আত্মীয়স্বজন থেকে শুরু করে এলাকার সবাই শোকাহত।

Shamol Bangla Ads

জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, বগালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Need Ads
error: কপি হবে না!