ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশী পর্যবেক্ষক না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না : সিইসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৯:৩৬ অপরাহ্ণ

cec-ecশ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, আমরা বিদেশি পর্যবেক্ষকদের আসতে দাওয়াত দিয়েছি। তবে তারা তাদের বিবেচনা থেকে নাও আসতে পারেন। আর আমাদের লোকাল পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলো তো থাকবে। তাছাড়া আপনারা সাংবাদিকরা দেশবাসীকে জানাবেন।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন ও রবিবার কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে আসবে না বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।
প্রার্থীদের হলফনামার তথ্য প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অনুরোধ প্রসঙ্গে সিইসি বলেন, হলফনামা প্রকাশে আইন কি বলে সেটা আমরা ভেবে দেখব। পরিবর্তন করতে হবে কি না এটা এখনই বলা যাবে না। তবে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।
প্রসঙ্গত, এর আগে হলফনামায় আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদসহ বিস্তারিত তথ্য প্রকাশের পর গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়। পরে আওয়ামী লীগের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার কমিশনে আসেন। তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে তথ্য প্রকাশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!