কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দীর্ঘ ৩ বছর ভারতে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে সোমবার রাতে ১৯ বাংলাদেশী জেলেকে বাংলাদেশে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুলাহ জানান, ২০১০ সালের ৬ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ভারতীয় জল সীমায় প্রবেশ করলে সেদেশের কোষ্টগার্ড ২টি ট্রলার সহ তাদের ২১ জনকে আটক করে আলীপুর সেন্ট্রাল জেলে প্রেরন করে। দীর্ঘ ১৪ মাস ধরে চলা বিচার কার্য শেষে তাদের প্রত্যেককে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫১ হাজার ৫শ’ রুপি জরিমানা করে । পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে রোববার রাতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালির সুলতান হাওলাদার (৭০)সাজার শেষ হওয়ার ২ দিন আগে মারা যায় এবং আফতার আলী জমাদ্দার (৬৫) জেলে প্রবেশের ৬ মাস পর মারা যায়। দেশে ফেরত আসা মৎস্য জীবিরা হলো, পটুয়াখালীর ইয়াসিন আরাফাত (২৫), রুহুল আমিন(২২), দুলাল মাঝি(২৪), সাইফুল(২৬), অধিরচন্দ্র(৪০), দেলোয়ার(৩০), অসিম চন্দ্র(৩২), দিলিপ মন্ডল(৪০) এবং পিরোজপুরের সিদ্দিক(৩০), হালিম জমাদ্দার(৩৬), আাল- আমিন(২৮) জলিল হাওলাদার(৩৮),শামিম মালাকার(৩২), ইমাদুল(২৮), হাসেম খান(৩৫), গফ্ফার(৪২), বিল্লাল(২৮), কবির(৩৬) এবং ফারুক(৩০)। রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।




