পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিপাহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে ২দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ও সোমবার উপজেলার ঘাটনগর, মর্শিদপুর, ছাওড় ও গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মশালা গুলিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গণ সভাপতিত্ব করেন।
নিপাহ ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমৃকর্তা ডাঃ মতিউর রহমান। কর্মশালা গুলিতে অন্যান্যের মধ্যে ফার্মাসিষ্ট সেলিম আক্তার, খেজুর গাছের মালিক, গাছি ও রস বিক্রেতা, ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।




