ads

সোমবার , ২২ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী কাতার যাচ্ছেন আজ

খবর টি পড়েছেন : ১৮৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন। ২২ মে সোমবার বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা হবেন তিনি।

Shamol Bangla Ads

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ফ্লাইটটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় থার্ড কাতার ইকোনমিক ফোরামে যোগদানের জন্য দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। এদিন কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এ সময় কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

Shamol Bangla Ads

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় দোহার লুসাইল শহরের ফেয়ারমন্ট অ্যান্ড রাইফেলস হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া থার্ড কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ১১টায় দোহায় অবস্থিত কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।
দুপুর আড়াইটায় সফরকালীন আবাসস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। একই জায়গায় বিকেল ৩টায় তিনি সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ এ আল ফালিহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এদিন রাত ৮টায় ফেয়ারমন্ট অ্যান্ড রাইফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে অংশ নেবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবলিক বিশ্ববিদ্যালয়-ইউজিসি পেল ১২ হাজার ২৬৩ কোটি টাকার… পরবর্তী সংবাদ কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads