রাউজান প্রতিনিধি : রাউজানের শীর্ষ সন্ত্রাসী ইসতিয়াক হোসেন প্রকাশ বজলকে ২২ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বজলকে গ্রেফতারের বিষয়টি রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ স্বীকার করেছেন। রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায় সন্ত্রাসী বজলের বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। সে রাউজান উপজেলার কাগতিয়া গ্রামের আবু আহম্মদের পুত্র। থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন।




