ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে আসার ১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশে আসার পর ১০ মিনিটের মধ্যেই বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের নাগরিকেরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আওতায় রয়েছে। আগে অন অ্যারাইভাল ভিসা পেতে বিদেশি নাগরিকদের ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হতো। বর্তমানে তারা মাত্র ১০ মিনিটে অন অ্যারাইভাল ভিসা হাতে পাবেন।

অনুষ্ঠানে পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Need Ads
error: কপি হবে না!