ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০১৪ ৬:৪৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর কুসুমপুর শ্রীনাথপুর সীমান্ত থেকে শরিফুল ইসলাম (২৬) নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত খোশবারী তরফদারের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টায় কুসুমপুর ক্যাম্পের বিজিবি-বিএসএফ এর কাছে তাকে ফেরত চেয়ে চিঠি দেয়।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত ১১টায় উপজেলার শ্যামকুড় গ্রামের শরিফুল ইসলামসহ ৭-৮ জন গরু কেনার উদ্দেশ্যে শ্রীনাথপুর সীমান্তের ৬০/১৪০ আর পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে শরিফুলকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম তাকে ফেরত চেয়ে সুটিপুর ক্যাম্পের বিএসএফ এর কাছে চিঠি দেয়। বিকালে দু’দেশের কোম্পানি কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সুবেদার খোরশেদ আলম জানান।

Need Ads
error: কপি হবে না!