ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ এখন বিষাক্ত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৮:৪১ অপরাহ্ণ

Thakurgaon  boro moth pic 1ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্র জিলা  স্কুল বড় মাঠে এখন বিষাক্ত হয়ে পড়েছে।  যে মাঠে বিশুদ্ধ বায়ু সেবনের জন্য শহরের অনেক মানুষ বেড়াতে যান, যে মাঠে প্রতিদিন কয়েকশ’ শিশু কিশোর ছুটাছুটি করে, মেতে উঠে বিভিন্ন খেলায়, আর নির্মল আনন্দে ।
এই মাঠ বিশুদ্ধ বাতাসের পরিবর্তে এখন বইছে বিষাক্ত বাতাস। মাঠের বিরাট অংশ জুড়ে ঠিকাদারেরা অসংখ্য চুলা বানিয়ে পুড়ছে বিটুমিন। বিটুমিন পোড়ানোর ফলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা মাঠ। বিটুমিন মেশানো খোয়া ও পাথর নিয়ে মাঠের মধ্যে দিয়েই অবিরাম ছুটছে পাওয়ার ট্রলি। আর মাঠে খেলাধূলারত শিশু কিশোরেরা হয়ে পড়ছে আতঙ্কগ্রস্ত। বলার বা দেখার কেউ নেই। তাছাড়া এই মাঠের একটি অংশ দখল করে দোকান বসিয়েছে পুরাতন কাপড় ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন সড়কে এখন সংস্কারের কাজ চলছে।  পাথর খোয়া মজুদ করা, বিটুমিনের ড্রাম মজুদ করা ও পোঁড়ানোর জন্য অনেক জায়গা থাকতে এই মাঠটিকেই বেছে নিয়েছেন ঠিকাদারেরা। সারাদিন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হড়ে পড়ে মাঠসহ আশেপাশের এলাকা। শনিবার মাঠের মধ্যে বিটুমিন মেশানো পাওয়ার ট্রলি ধাক্কা দেয় মনের আনন্দে খেলতে থাকা এক শিশুকে। শিশুটির পিতা হাজীপাড়ার শামসুল দ্রুত শিশুটিকে নিয়ে যান হাসপাতালে। তিনি বলেন, খেলার মাঠে এই রকম পরিবেশ দূষন তিনি আগে কোনদিন দেখেননি। শহরের বাসিন্দা মোতাহার হোসেন ও আনোয়ার ফারুক প্রতিদিন বিকালে মাঠে এক ঘন্টা করে হাটেন। কিন্তু বিষাক্ত কালো ধোঁয়ার জন্য তাঁরা আর মাঠে আসেননা। চিকিৎসকগণ জানান, মাঠের এখন যা অবস্থা বিশেষ করে বিটুমিন পোঁড়ানোর কালো ধোঁয়াতে শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানী ঘটতে পারে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আখতারুজ্জামান জানান, মাঠের এক কোনে সীমিতভাবে কাজ করবে বলে তাঁর কাছে ঠিকাদার অনুমতি নিয়েছিল। কিন্তু এই সুযোগে তারা বিরাট এলাকা জুড়ে বিটুমিন পোড়ানো শুরু করেছে। তিনি মাঠের দুষন বন্ধ করার ব্যবস্থা নিবেন বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!