গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ সরকার ও অন্যায়ভাবে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২২ ডিসেম্বর রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত শিবির। মিছিলটি রহনপুর ষ্টেশন বাজার থেকে বের রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাজারে পথসভায় মিলিত হয়। ওই সময় বক্তব্য উপজেলা জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম বকুল, নায়েবে আমীর আব্দুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক রায়হান প্রমূখ।




