ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাগরিক নিরাপত্তা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ মহাসড়কে সেনা টহল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ১:০৩ অপরাহ্ণ

BD Armyশ্যামলবাংলা ডেস্ক : দেশের বেশ কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কে সেনাসদস্যরা টহল দিয়েছেন। দূরপাল্লার যান চলাচল নির্বিঘœ রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকা, রাজশাহী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে। ওইসব সেনাসদস্য শীতকালীন মহড়ায় অংশ নিতে সেনা ছাউনির বাইরে এসেছেন। সাইনবোর্ড এলাকায় মহাসড়কে গতকাল পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রাখতে সেনাসদস্যরা বেশ তৎপর ছিলেন। এসময় তারা যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে বাঁশি ফুঁকিয়ে চালকদের সতর্ক করেন। এ ছাড়া রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ী বাস টার্মিনালেও সেনাসদস্যদের টহল দিতে দেখা যায়। মহাসড়কে চলমান সহিংসতার মধ্যে সেনাসদস্যদের ওই টহলে অনেকেই স্বস্তি পেয়েছেন।
এদিকে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তায় আগামী ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য মাঠে নামছে সেনাবাহিনী। মহাসড়কে সেনাবাহিনীর টহলের ব্যাপারে দায়িত্বশীল কেউ মুখ খুলতে রাজি হননি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার একটি অংশ নাগরিক নিরাপত্তা পর্যবেক্ষণ। আর নিরাপত্তা পর্যবেক্ষণের অংশ হিসেবেই গতকাল বেশ কয়েকটি মহাসড়কে সেনাসদস্যরা টহল দেন। নির্বাচন পর্যন্ত মহাসড়কে ওই টহল চলতে পারে। এর আগে বিভিন্ন সময় শীতকালীন মহড়ায় সেনাসদস্যদের এ ধরনের কোন টহল চোখে পড়েনি।
শীতকালীন মহড়ার মধ্যেই গতকাল মহাসড়কে সেনা টহল সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় শীতকালীন প্রশিক্ষণ মহড়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!