ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালি মাঠে গোল দেখে কপাল চাপড়াচ্ছে বিরোধী দল : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৯:৪৪ অপরাহ্ণ

Sheikh hasina_pmশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, খালি মাঠে গোল দেখে এখন কপাল চাপরাচ্ছে বিরোধী দল। তিনি আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ১শ ৫৪ আসনে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের অনুপস্থিতিকে দায়ী করে বলেন, খালি মাঠ, ফাঁকা মাঠ, গোল তো হবেই। খেলা হচ্ছে মাঠে। কিন্তু খেলার মাঠের অপরদিকে খেলোয়াড় নেই, গোলকিপারও নেই। তাহলে তো আমরা গোল দিয়েই যাব। আর খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল এখন কপাল চাপড়াছে। তিনি ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ওইসব কথা বলেন।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টের পদক্ষেপ বিষয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নীরবতার কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী এখন বলছেন, উনি না-কি আন্দোলনের মাঠে নামবেন। তবে মাঠে নামার আগে এই নীরবতার জন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। উনি যেন জনগণকে সেই জবাব দিয়েই মাঠে নামেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!