ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চন্দ্রকোনায় আমেনা মেমোরিয়াল একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৯:০১ অপরাহ্ণ
চন্দ্রকোনায় আমেনা মেমোরিয়াল একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

নকলা (শেরপুর) সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় আমেনা মেমোরিয়াল একাডেমীতে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে একাডেমীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদুল হক রিপনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নকলা ও শেরপুর থেকে আগত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে একাডেমীর ২০১২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দু’জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় চন্দ্রকোনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, আমেনা মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের সংগীত বিভাগের অধ্যক্ষ মো. আলীমুল ইসলাম, আমেনা মেমোরিয়াল একাডেমীর বর্তমান অধ্যক্ষ মুহাম্মদ সোহাগ, সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সংগীত প্রিয় শ্রোতার উপস্থিতি ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!