এম.আর.টি মিন্টু শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও সমাবেশ হয়েছে শেরপুরের শ্রীবরদীতে। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে পৌরশহরের চৌরাস্ত মৌড় হতে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আ’লীগের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম চাঁন তালুকদার, নূর এ জামান রেন্টু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, আ’লীগ নেতা হামিদুর রহমান, শাহান শাহ এলমে শফি তারা, জামাল উদ্দিন মাষ্টার, সামছুল আলম, যুবলীগ নেতা লিয়াকত হোসেন লিটন, জাহিদুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, শ্রমিকলীগ আহব্বায়ক আবু জাফর, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।
বক্তারা ৫ জানুয়ারী অনুষ্ঠেয় নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী ফজলুল হক চাঁনকে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




