ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ

BDশ্যামলবাংলা স্পোর্টস : উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। চোটের কারণে এই মারকুটে ব্যাটসম্যানকে বাইরে রেখে শনিবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, অলরাউন্ডার জিয়াউর রহমান ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তামিম ছাড়াও দলে নেই ছন্দ হারিয়ে ফেলা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার শফিউল ইসলাম।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট শেষে অনুশীলনের সময় ঘাড়ে ব্যথা পান তামিম। ব্যথা নিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তবে ব্যথা বাড়ায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। গত এশিয়া কাপে দলকে ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছিলেন তামিম। সেই টুর্নামেন্টে বাংলাদেশের ৪ ম্যাচেই অর্ধশতক এসেছিল তার ব্যাট থেকে।
এবারের এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাবও অনুভব করবেন মুশফিকুর রহিম। ২৬ ফেব্রুয়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১ মার্চ স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান। অশোভন আচরণের কারণে নিষিদ্ধ হওয়ায় ওই দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও সাকিব আল হাসান (দুই ম্যাচ পর যোগ দেবেন)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!