নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচনী এলাকার জাসদের প্রার্থী জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি একে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে ১৯শে ডিসেম্বর নন্দীগ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগসহ নির্বাচনী প্রচারনা করেন। তার সঙ্গে ছিলেন, জেলা জাসদ নেতা দানা তালুকদার, জাসদ নেতা কামরুজ্জামান, জিয়াউল হক শাহীন ও জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু প্রমুখ।




