শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মিজানুর রহমান দিপু মারা গেছেন (ইন্না লিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। ২১ ডিসেম্বর শনিবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সংসদ সদস্য মিজানুর রহমান দিপুকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য দিপুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।




