ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ : পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০১৩ ৬:৫৬ অপরাহ্ণ

Chhatak Photo------2জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) :     বাংলাদেশে যুদ্ধাপরাধি, জামায়াত নেতা কাদের মোল­ার ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তান দৃষ্টতার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।  শুক্রবার সকালে মিছিল সহকারে ছাতক শহীদ মিনার চত্বরে পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়। মুক্তিযোদ্ধারা পাকিস্তান সরকারের এমপি, সাবেক ক্রিকেটার, তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের কুশ পুত্তলিকাও দাহ করে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, গোলাম মোস্তফা, রজব উদ্দিন, হাজী কবির মিয়া, শাহাব উদ্দিন, তালেব আলী, রবিন্দ্রনাথ মিন্টু, সুরুজ আলী, কানাই লাল দাস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আ’লীগ নেতা কল্যাণব্রত দাস, যুবলীগের সাব্বির আহমদ, বাবুল রায়, সুহেল মাহমুদ, ছাত্রলীগ নেতা সজিব মালাকার, সুব্রত হালদার, তন্ময় দেব, পিংকু দে সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!