ads

শনিবার , ৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

খবর টি পড়েছেন : ৫৮৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের উড়িষ্যা রাজ্যে শুক্রবার সন্ধ্যার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯০০ জন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, সেনাবাহিনী গতকাল রাত থেকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং কলকাতা থেকে আরও সেনা সদস্যকে ডাকা হয়েছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। এছাড়াও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি, শিব শঙ্কর ও আনবিল মহেশ ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ওড়িশার ট্রেন দুর্ঘটনা পর্যালোচনা করতে চেন্নাইয়ের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেছেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘটনাস্থলে পৌঁছেছেন। একইসঙ্গে দুর্ঘটনার পর হাওড়াগামী ৪২টি ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

শনিবার তামিলনাড়ুর ডিএমকে’র প্রতিষ্ঠাতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির ১০০তম জন্মবার্ষিকী। ডিএমকে এই বিষয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ট্রেন দুর্ঘটনার কারণে শনিবারের সেসব কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুর্ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এসময় কোনো উৎসব হবে না। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও বিজেপির সমস্ত কর্মসূচি বাতিল করেছেন।

Shamol Bangla Ads

রেলমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের মনোযোগ ত্রাণ ও উদ্ধার অভিযানে। ছাড়পত্র পেলেই মেরামতের কাজ শুরু হবে। কিছু মৃতদেহ এখনও অনেক ট্রেনের বগিতে আটকে আছে যা বের করার চেষ্টা চলছে।’ ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, ‘এটি একটি বেদনাদায়ক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। উন্নত স্বাস্থ্য সুবিধা দেওয়া হচ্ছে। শুক্রবার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। দুর্ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা কমিশনারও ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন।’

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের অন্তত ১৫টি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়ে যায়। সে সময় অন্যদিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত বগিগুলোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী ট্রেনও সেখানে দুর্ঘটনায় পড়ে। অন্য একটি সূত্র বলছে, প্রথমে হাওড়া-ব্যাঙ্গালুরু এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেসব বগিতে ধাক্কা দিয়ে মালবাহী ট্রেনের ওপর ছিটকে পড়ে করমন্ডল এক্সপ্রেস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুরো বাজেটটাই গরিবের জন্য : অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ এই বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের