পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে নিপা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনের উপর একদিনের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইজাহারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে উক্ত সভায় নিপা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনের উপর স্বচেতনতা সৃষ্টির লক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল্টেন্ট ডাঃ আলী মর্তুজা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল ।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোলায়মান আলী, সমবায় অফিসার গোলাম সারোয়ার, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, পাটিচরা আলহাজ্ব আব্দুল খালেক, ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলেখা বেগম প্রমূখ।




