ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় পেট্রোল ঢেলে টায়ারে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থনকারীরা। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬ টায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬ টায় ৭/৮যুবক নারায়ে তাকবীর, আল¬াহু আকবার মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তায় পেট্রোল ঢেলে টায়ারে অগ্নিসংযোগ করে। ওইসময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।




