ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ১৮, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে শহীদদের স্মরণে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে বনগ্রাম হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম। সমাজসেবক মো. কুদ্দুস মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ ও বনগ্রাম হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মহিবুল্ল্যা। সমাজসেবক লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রবিউল ইসলাম, আরিফ শাররফ, সাইফুল ইসলাম,সেলিম মিয়া, মাহমুদুল হাসান প্রমুখ।

গৌরীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ বলেন, সংগঠনের ৫৩ জন সদস্যের আর্থিক সহযোগিতায় বিজয়ের মাসে শহীদদের স্মরণে হতদরিদ্র শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমরা অসহায় মানুষের সেবা করে এগিয়ে যেতে চাই।

Shamol Bangla Ads

পরে এলাকার হতদরিদ্র অসহায় শীতার্ত ৩ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!