ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহী-৬ আসনে লড়বেন বর্তমান ও সাবেক এমপি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৭:৩৭ অপরাহ্ণ

2 MPচারঘাট (রাজশাহী) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে প্রার্থী দুইজন। একজন আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আলহাজ শাহরিয়ার আলম এবং অপরজন হলেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ রায়হানুল হক রায়হান। এই আসনে সাবেক প্রতিমন্ত্রী ডা. আলাউদ্দিনের মৃত্যুর পর ২০০০ সালের ২২ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে প্রজাপতি প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে রায়হান জয়লাভ করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে তাকে মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি বিএনপি প্রার্থী এ্যাড. কবির হোসেনের কাছে হেরে যান। নবম জাতীয় সংসদ নির্বচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয় নতুন মুখ শিল্পপতি ও ক্রীড়া সংগঠক শাহরিয়ার আলমকে। তিনি বিএনপি প্রার্থী আজিজুর রহমানকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এদিকে রায়হান মনোনয়ন বঞ্চিত হয়ে অভিমানে দলীয় কার্যক্রমে নিস্ক্রিয় থাকেন। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন। এবারও তার প্রতীক প্রজাপতি। তিনি বলেন, এলাকাবাসী স্থানীয় প্রার্থী চায়। তাছাড়া এমপি হিসেবে স্বল্প সময়ে ব্যাপক উন্নয়ন করেছি তাই নির্বাচনে জয়লাভের আশাবাদী। অন্যদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে তাই দলীয় লোকজন আমার সাথেই রয়েছে। তাছাড়া বিগত পাঁচ বছরে এমপি হিসেবে এলাকার ব্যাপক উন্নয়ন করায় এলাকাবাসী এবারও নৌকাকেই বিজয়ী করবে বলে তিনি আশাবাদী। তবে দু’জনই একই দলের হওয়ায় আওয়ামীলীগের অনেক নেতা কর্মী প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে বিব্রত বোধ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!