ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি, বিদেশিরও হাত আছে : কাদের

খবর টি পড়েছেন : ৫৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে। এতে কিছু বিদেশিরও হাত আছে। এ ক্ষেত্রে তাদের (বিদেশিদের) এই অঞ্চলে সামরিক দিক থেকে আধিপত্য বিস্তার ও ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে। মঙ্গলবার বিকেল ৫টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সম্মানের সঙ্গে চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ১৬ তারিখের পর নেতাকর্মীদের নির্বাচনের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের উপস্থিতি একেবারে নগণ্য। প্রয়োজনে (দলের) বাইরের দুই-একজনকেও যুক্ত করতে হবে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

এদিকে আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে। দেশকে খাটো করতে বিদেশিদের কাছে বদনাম করে কিছু লোক ও বিএনপির মতো কিছু দল। বিএনপির অবরোধ মানেই বাসে আগুন, গুপ্ত হামলা।

Shamol Bangla Ads

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সহিংসতা করে, ষড়যন্ত্র করে ও সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। হামলা-সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় জানান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের। তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগের বিজয় র‍্যালি ১৮ ডিসেম্বর পরবর্তী সংবাদ জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads