ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার শোভনায় বাল্য-বিবাহ রোধ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মানসিক পরিবর্তনের লক্ষে বে-সরকারি সংস্থা বালিকা’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গতকাল সকালে শোভনা ইউপি ভবনে চেয়ারম্যান সরদার আব্দুল গণি’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সংস্থার পপুলেশন কাউন্সিলর সোনিয়া ফারজানা, মনিটরিং অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক সুলতানা পারভিন প্রমুখ। এ সময় এলাকার শিক্ষক,সাংবাদিক,ঈমাম,পুরোহিত,স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।




