শ্যামলবাংলা বিনোদন : দীর্ঘদিন থেকেই আড়ালে ছিলেন সাহারা। তাঁর এই আড়ালবাস চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মধ্যে নানা মুখরোচক গল্পের খোরাক জুগিয়েছে। স্বামী-সংসার তো দূরের কথা, কেউ কেউ বলেছিলেন, সাহারা এবার মা হতে চলেছেন।
কিন্তু সব আলোচনা-সমালোচনার মুখে ছাই দিয়ে আবার প্রকাশ্যে এলেন সাহারা। জানালেন হঠাৎই তার আড়াল হয়ে যাওয়ার কারণ, আমার বিয়ে নিয়ে গুজব রটেছিল। আমি সেটাকে আরও উজ্জীবিত করতে চাই না। চলচ্চিত্রের আকস্মিক পরিবর্তন আমাকে খানিকটা কক্ষচ্যুত করেছে। এ কারণেই আমার আড়াল হওয়া। চুপচাপ দেখতে চেয়েছি পরিবর্তনটা কোথায়। কোনদিকে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। বুঝতে পেরেছি, আমাকে আরও ফিগার সচেতন হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই ইতোমধ্যে জিমে ভর্তি হয়েছি। নিয়মিত একজন বিউটিশিয়ানের পরামর্শ নিচ্ছি। আশা করছি, শিগগির চলচ্চিত্রে ফিরব। তখন দর্শক আমাকে দেখে খানিকটা নড়েচড়ে বসবেন- এ নিয়ে সন্দেহ নেই।




